ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করে গওহর লেখেন, “লুজার! মেসির নামের বানান ‘মেসি’ নয়, ‘মেসি (Messy)’ হওয়া উচিত। তিনি খুব ভালো অভিনয় করেন, বিশেষ করে ব্যথার অভিনয়।”
ভিডিওটিতে ম্যাচ চলাকালে মুখে আঘাত পাওয়ার পর মেসিকে মুখ ঢেকে রাখতে দেখা যায়। গওহরের দাবি, বিষয়টি ছিল অতিরঞ্জিত এবং তিনি ইচ্ছাকৃতভাবে ব্যথার অভিনয় করেছেন।
এদিকে ম্যাচটি নিয়ে ক্ষোভে ফুঁসছে মিশরও। শেষ ষোলোর ওই ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় দলটি। ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মিশরের ফরোয়ার্ড মোস্তাফা জিকো। তার অভিযোগ, রেফারির একাধিক সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে।
এরপর ফিফার কাছে লিখিত অভিযোগ জানায় মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থার সভাপতি হানি আবো রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার রেফারিং দলের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তাদের দায়িত্ব না দেওয়ার আবেদনও করা হয়েছে।
মিশরের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি বিতর্কিত সিদ্ধান্ত। ভিএআরের সহায়তায় মোস্তাফা জিকোর একটি গোল বাতিল করা হয়। এছাড়া ম্যাচের শেষদিকে হামদি ফাথিকে ফাউল করা হলেও পেনাল্টি না দেওয়ার অভিযোগ তোলে তারা। মিশরের দাবি, ওই সিদ্ধান্তের পরই পাল্টা আক্রমণে জয়সূচক গোল করে আর্জেন্টিনা।
অন্যদিকে, গওহর খানের মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ২০০৯ সালে ‘রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। পরে ‘ইশাকজাদে’ ও ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’সহ একাধিক সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।
এমএম