ঢাকা সিনামার হিট জুটি রিয়াজ-পূর্ণিমা। ক্যারিয়ারে তারা জুটি বেঁধে উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল, প্রশংসিত এবং সুপারহিট  ছবি। এবার এ জুটি আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে রিয়াজ-পূর্ণিমা কার্য্যকরি সদস্য হিসেবে লড়াই করবেন।  দুজনই মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের হয়ে নির্বাচনে আসবেন।

চিত্রনায়ক রিয়াজ গনমাধ্যমকে বলেন,  আমি চাই না শিল্পী সমিতি নামেমাত্র সংগঠন হিসেবে বিবেচিত হোক। ইন্ডাস্ট্রির সকল শিল্পীদের স্বার্থে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে নামছি। অনেক অনিয়ম আর অভিযোগে বিদ্ধ আজকের চলচ্চিত্র।’

ইন্ডিয়াতে থাকায় পূর্ণিমার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার প্যানেলের সাধারণ সম্পাদক জায়েদ খান পূর্ণিমার নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জায়েদ খান বলেন, ‌‘রিয়াজ-পূর্ণিমা দুজনেই আমাদের প্যানেল থেকে নির্বাচনে অংশ নেবেন। তার যেমন জনপ্রিয় তেমনি মানুষ হিসেবেও দুজনের প্রতি চলচ্চিত্রের শিল্পীদের শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থা রয়েছে। তাদের আলাদা গ্রহণযোগ্যতাও রয়েছে। তারচেয়েও বড় বিষয়, দুজনই চান ইন্ডাস্ট্রির জন্য কিছু করতে। 

জায়েদ খান আরো জানান, রিয়াজ-পূর্ণিমা ছাড়াও বিভিন্ন প্রজন্মের তারকা শিল্পীরা তার প্যানেল থেকে নির্বাচনে আসবেন। নতুন প্রজন্মের কয়েকজনকেও দেখা যাবে শিল্পীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবার প্রতিযোগিতায়।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ২০১৭-১৮ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে এখন পর্যন্ত জানা গেছে থাকবে দুটি প্যানেলে। একটি প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছেন ওমর সানি-ফেরদৌস। অন্য একটি প্যানেল থেকে দাঁড়াচ্ছেন মিশা সওদাগর- জায়েদ খান।

নাজিব