গিয়াসউদ্দিন সেলিম পরিচালিদ ‘স্বপ্নজাল’ ছবির শুটিং করতে চাঁদপুরে গিয়েছিলেন হালের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। গতকাল মঙ্গলবার শুটিংয়ের সময় ব্যালেন্স হারিয়ে ট্রলি থেকে পড়ে যান নায়িকা। এতে হাতে গুরুতর আঘাত পেয়ে আহত হয়েছেন তিনি।
পরে স্পটে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুরের একটি ক্লিনিকে এক্সরে করা হয় হাতের। না ভাঙলেও অনেকটা মচকে যায় বলে জানান চিকিৎসক। তিনি সাপোর্টিং ব্যাগে হাত ঝুলিয়ে রাখার পরামর্শ দেন। কিন্তু মধ্যরাতে পরীমনির শারীরিক অবস্থার অবনতি ঘটে। কারণ ওই ঘটনায় ট্রলি থেকে পড়ে গিয়ে কোমর এবং পিঠেও যথেষ্ট আঘাত পান তিনি।
শেষ রাতে প্রচ- ব্যথায় কাতরাতে থাকেন বলে শুটিং ইউনিটের লোকজন জানান। অবশেষে আজ বুধবার, ২ মার্চ সকালে মেরুদ-ের ব্যথা আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত অবস্থার অবনতি ঘটলে সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় পরীকে।
ঢাকায় ফেরার পরপরই এ্যাপোলো হাসপাতালে হেলথ চেকআপ করিয়েছেন পরী। তার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কোনো রিপোর্ট হাতে আসেনি। সেগুলো দেখে তারপর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নিবেন। নিজের সুস্থতা কামনা করে ভক্তদের কাছে দোয় চান এ অভিনেত্রী।
এআইজে





