সব জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন শাকিব খান।

বেশ কয়েকটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ডিভোর্স লেটার পাঠানোর খবরটি প্রচার করছে।

এই দম্পতির আব্রাম খান জয় নামে দু'বছরের একটি পুত্র সন্তান রয়েছে। অপু-শাকিবের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলে আসছিল।

যার পরিসমাপ্তি হতে যাচ্ছে সম্পর্ক ছিন্নের মধ্য দিয়ে। যদিও এটি কার্যকর হতে আইন অনুযায়ী তিন মাস সময় লাগবে।

আর এর মধ্যে চাইলে তারা এটি বাতিল করে নতুন করে সংসার জীবন শুরুর সুযোগ পাবেন হয়তোবা।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শাকিব খান ও অপু বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।