বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ততম নায়ক আরেফিন শুভ। কনে অর্পিতা সমাদ্দার রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনার হিসেবে কর্মরত আছেন। আগামী ১৬ ফেব্রুয়ারি ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এ প্রসঙ্গে শুভ বলেন, পরিবারের সিদ্ধান্তে অর্পিতাকে বিয়ে করছি। আমার নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।
শুভর হবু বধু অর্পিতা বেড়ে উঠেছেন কলকাতায়। তার পরিবার সেখানেই বসবাস করে। এদিকে মঙ্গলবার কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শুভ। সেখানে অর্পিতার পরিবারের সঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।
কেএইচ





