চলতি বছর ম্যান বুকার পুরস্কার লাভ করলেন অস্ট্রেলিয়ান লেখক রিচার্ড ফ্ল্যানাগান (৫৩)।তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ম্যান বুকার পুরস্কার লাভ করলেন ফ্ল্যানাগান। এর আগে থমাস কেনিলি ও পিটার ক্যারে এ পুরস্কার লাভ করেন।

লন্ডনের গিল্ড হলে মঙ্গলবার রাতে সাহিত্যের এই সম্মানজনক পুরস্কারটির বিজয়ীর নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়।

কর্নওয়ালের সম্রাজ্ঞী ফ্ল্যানাগানের হাতে ৫০ হাজার পাউন্ডের পুরস্কার তুলে দেন।

যুদ্ধকালীন প্রেমকাহিনী নিয়ে রচিত ‘দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থ’ উপন্যাসের জন্য এ পুরস্কার লাভ করলেন তিনি।

এবারই প্রথমবারের মতো ইংরেজি ভাষায় সাহিত্য রচনাকারী সব লেখকদের জন্য পুরস্কারটি উন্মুক্ত করা হল। এর আগে শুধু যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকদের এ পুরস্কারের জন্য মনোনীত করা হত।সূএ: বিবিসি

 

ইআর