বিশাল-শেখরআজ শুক্রবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে গান গাইবার কথা ছিল বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বিশাল ও শেখর এর। কিন্তু শেষ মুহূর্তে এসে জানা গেল, বিশাল-শেখরের সেই কনসার্ট স্থগিত করা হয়েছে।

নিরাপত্তার কথা ভেবেই নাকি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। কনসার্টের নতুন তারিখ খুব শিগগির জানিয়ে দেওয়া হবে বলে জানান তারা।

বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বিশাল ও শেখরের সম্মিলিত প্রয়াসে তৈরি হয়েছে অনেক শ্রোতাপ্রিয় গান। ভারতের পাশাপাশি বাংলাদেশেও বিশাল ও শেখরের অনেক ভক্ত-শ্রোতা তৈরি হয়েছে। তাঁদের কথা ভেবেই অনুষ্ঠানটির আয়োজন করে আয়োজক প্রতিষ্ঠান ইভেন্টস ৩৬০ ডিগ্রি।

ঢাকায় আসা উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন বিশাল ও শেখর। সেই ভিডিওবার্তায় তাঁরা বলেছেন, ‘আমরা আসছি। আমাদের শহর ঢাকায়। গান শোনাতে।’

এআই