নুসরাত ইমরোজ তিশা

পরিণত এক অভিনেত্রীর নাম নুসরাত ইমরোজ তিশা। যে কোনো চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে জুড়ি নেই তার। এ বছরও তার অনবদ্য অভিনয় দেখা গেছে বেশ কিছু নাটক ও টেলিছবিতে। দর্শকের প্রশংসা কুড়িয়েছেন ‘পবিত্র প্রেম’, ‘বিউটি বোট’, ‘লজ্জাবতী লায়লা’, ‘মানি ইজ প্রবলেম’, ‘প্রাক্তন’, ‘রক্তস্নান’, ‘রোমান্টিক সিনড্রোম’সহ ছোটপর্দার বেশ কিছু ভিন্নস্বাদের গল্পে নিজেকে উপস্থাপন করে। পাশাপাশি ফেসবুকে অ্যাকাউন্ট খুলেও খবরের শিরোনামে ছিলেন তিশা। সেই সঙ্গে চলচ্চিত্রে অভিনয় ছিল তার ক্যারিয়ারের বাড়তি সংযোজন।

পূর্ণিমা
বড়পর্দায় অনেক দিন দেখা মেলেনি তার। তার পরও ভক্তদের প্রত্যাশা পূরণে ছোটপর্দায় ব্যস্ত ছিলেন পূর্ণিমা। এ বছরই তাকে সর্বাধিক টিভি নাটক ও টেলিছবিতে দেখা গেছে। ‘ফিরে যাওয়া হলো না’, ‘ভিমরতি বিড়ম্বনা’, ‘গোপন’, ‘লাভ অ্যান্ড কোং’, ‘ম্যানিকুইন’সহ তার অভিনীত প্রতিটি নাটক-টেলিছবিই দর্শকের মাঝে সাড়া ফেলতে সম হয়েছে। এ ছাড়া বহুজাতিক কোম্পানির প্লাস্টিক সেলফের বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনায় ছিলেন তিনি।

অপর্ণা ঘোষ
বেশ কিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অপর্ণা ঘোষ। তার মধ্যে উল্লেখযোগ্যÑ ‘অলৌকিক প্রেমের ঘ্রাণ’, ‘টক অব দ্য টাউন’, ‘খায়রুজ্জামান বাবুর প্রেমঘটিত ইচ্ছাগুলো’, ‘সূর্য ওঠার আগে’, ‘উৎসর্গ’। এ ছাড়া তিনি আলোচনায় ছিলেন মুক্তিযুদ্ধের প্রোপট নিয়ে নির্মিত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রে অভিনয় করে।

সারিকা
বিয়ের পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সারিকা। তবে বিরতি শেষে ঈদ অনুষ্ঠান ‘স্টাইলচেক’-এর মাধ্যমে এ বছর ছোটপর্দায় কামব্যাক করেন তিনি। পাশাপাশি ‘মাই পারফেক্ট ম্যান’, ‘একজন জাদুকর’, ‘আমি তুমি’, ‘কিলার’সহ বেশ কিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন সারিকা। এর বাইরে আদনান আল রাজীবের নির্দেশনায় বিজ্ঞাপনের মডেল হয়ে ও বছরের শেষ দিকে এসে সংসার ভাঙনের খবরে আলোচনায় ছিলেন তিনি।

ঊর্মিলা শ্রাবন্তী কর
২০১৬ সালের ব্যস্ত তারকাদের মধ্যে অন্যতম ঊর্মিলা শ্রাবন্তী কর। বছরের পুরোটা সময় কাজ করেছেন একাধিক নাটক ও টেলিছবিতে। ‘নো আনসার’, ‘ভ্যাগাব-’, ‘ক তে কাজী, খ তে খেলা’, ‘সাবলেট গুবলেট’, তোমার মুঠোয় বন্দি আকাশ’ তার মধ্যে উল্লেখযোগ্য।

মাহমুদ