‘প্রত্যেক বাঙালি হোক প্রমিত বাচনে প্রাঞ্জল ভাষণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠার ষোল বছরপূর্তি উপলক্ষে তিনদিন ব্যাপী আবৃত্তি উৎসবের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন “আবৃত্তি একাডেমি”।
ঢাকা বিশ্ববিদ্যালরেয় টিএসসি মিলনায়তন এবং রাজধানীর শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ২৮, ২৯ ও ৩০ আগস্ট ২০১৪, বৃহস্পতি, শুক্র ও শনিবার এই উৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ২৮ আগস্ট বিকাল ৫:৩০টায় টিএসসি মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন গোলাম কুদ্দুছ, সিনিয়র সহ-সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও হাসান আরিফ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট।
আবৃত্তি উৎসবে আবৃত্তি প্রদীপ প্রজ্জ্বলন, প্রদীপ র্যালি, হন্টন আবৃত্তি, সনদ বিতরণ, সম্মাননা প্রদান, আবৃত্তি প্রকশনার মোড়ক উন্মোচন, আবৃত্তি মিলনমেলাসহ দলীয় আবৃত্তি প্রযোজনা পরিবেশিত হবে। এছাড়াও থাকবে আমন্ত্রিত দেশবরেণ্য আবৃত্তি শিল্পীদের একক আবৃত্তি পরিবেশনা।
২৯ আগস্ট, শুক্রবার, রাজধানীর শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসবের ২য় দিন সকাল ১০:০০ টায় মিলনমেলা এবং বিকাল ৪:৩০ টায় আলোচনাসভা, কৃতি সংবর্ধনা ও আবৃত্তি একাডেমি পদক ২০১৪ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ড. এ এম আমজাদ, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জনাব মোঃ আহ্কাম উল্লাহ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। সন্ধ্যায় পরিবেশিত হবে মৃন্ময় মিজানের নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা: মেঘলা আলাপের ঘোর।
৩০ আগস্ট, শনিবার, রাজধানীর শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসবের ৩য় দিন সকাল ১০:০০ টায় আবৃত্তি প্রতিযোগিতা এবং বিকাল ৫:০০ টায় আলোচনাসভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র পরিচালক জনাব মোঃ আলমগীর হোসেন, আবৃত্তি প্রশিক্ষক জনাব মীর বরকত এবং আবৃত্তিকার জনাব শিমুল মুস্তাফা। সন্ধ্যায় পরিবেশিত হবে আমন্ত্রিত বরেণ্য আবৃত্তি শিল্পীদের একক আবৃত্তি।
(প্রেস বিজ্ঞপ্তি)
ঢাকা,২৭ আগষ্ট, টাইমনিউজবিডি.কম,কেএ





