জাতীয় চলচ্চিত্র পুরস্কার - ২০১৭ ও ২০১৮ রোববার (৮ ডিসেম্বর) দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য রাখবেন তথ্য সচিব আব্দুল মালেক।
এর আগে নভেম্বরে, ২০১৭ ও ২০১৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ২৭ ও ২৮টি ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশী চলচ্চিত্র শিল্পীদের জন্য সর্বোচ্চ স্বীকৃতি।
এএস





