বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল ডি এ তায়েব ও ববি অভিনীত 'আমার মা' ছবিটি। এস জি প্রডাকশনের প্রযোজনায় ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় শাহরিয়ার নাজিম জয়।
পরিচালক জানান, গর্ভধারিণী মা'কে কেন্দ্র করে পারিবারিক টানাপোড়েন ও সামাজিক প্রেক্ষাপটের সমসাময়িক মৌলিক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।
সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আনোয়ারা বেগম। এস জি প্রডাকশনের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের মূল গল্প একজন গর্ভধারিণী মা’কে কেন্দ্র করে।
‘আমার মা’ চলচ্চিত্রটি শিগগিরই মুক্তি পাচ্ছে, এমনটা জানালেন প্রযোজনা সংস্থার চেয়ারম্যান মাহবুবা শাহরীন। তিনি বলেন, ‘সিনেমাটি শুধু দেশে নয়, বিশ্বব্যাপী দর্শকদের নাড়া দেবে। কারণ, এর গল্প এগিয়েছে মমতাময়ী এক মা’কে ঘিরে।’
এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, তামান্না, সোহেল খান, জাহিদ হোসেন শোভন, হোমায়রা হিমু, কল্যাণ কোরাইয়া, সুইট, জাহান এম রহমান, শরীফ সারোয়ার, মুকুল চৌধুরী, শিশুশিল্পী টুনটুনিসহ বাংলাদেশ পুলিশের বেশ ক’জন কর্মকর্তা।
এএস





