দেশে ফিরেছেন চিত্রনায়িকা শাবানা। এবারের সফরে মাস খানেক ঢাকায় থাকার কথা রয়েছে তার। দীর্ঘদিন পর এবার তিনি যাবেন বিএফডিসিতেও।

স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর কলাকুশলীদের ২৫শে মে সংবর্ধনা  দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এ অনুষ্ঠানে যোগ দেবেন নন্দিত এ নায়িকা।

আজ মঙ্গলবার দুপুরে বিএফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে শাবানার উপস্থিতির কথা নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি জানান, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শাবানা ম্যাডামকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্যদিকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী রহমান ও শাবানা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও শাবানা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এমবি