বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুলশান অ্যাভিনিউয়ের র্যাংগস জেড স্কয়ারে অবস্থিত এই কেন্দ্রটি গতকাল মঙ্গলবার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। বুধবার থেকে আবেদনকারীরা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে কেন্দ্রে তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশিদের ভ্রমণের সুবিধা ও দক্ষতা বৃদ্ধি করা। তিনি আরো বলেন, এর ফলে দৈনিক আবেদন জমা পড়ার সংখ্যা বৃদ্ধি পাবে, অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার সময় কমবে, অর্থপ্রদানের বিকল্পগুলো আধুনিকীকরণ হবে এবং একটি বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের অভিজ্ঞতা উন্নত হবে। তিনি জোর দিয়ে বলেন, ভিএফএস গ্লোবাল আবেদনপত্র ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করবে; তবে প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ফ্রান্স দূতাবাসের ওপরই থাকবে। বিজ্ঞাপন এটি প্রশিক্ষিত গ্রাহক পরিষেবা প্রতিনিধিদের দ্বারা সাজানো হয়েছে এবং গ্রাহকের সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে। আবেদনকারীরা অতিরিক্ত সুবিধাও পাবেন, যেমন প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার, ফর্ম পূরণসহ আরো বেশ কিছু সেবা। ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ভিসা প্রক্রিয়াকরণে ফরাসি সরকারের সাথে কাজ করছে, বর্তমানে ২৯টি দেশে ফ্রান্সের জন্য ৭০টি ভিসা কেন্দ্র পরিচালনা করছে তারা। ভিএফএস গ্লোবাল স্পষ্ট করে জানিয়েছে, তাদের ভূমিকা কেবল আবেদনপত্র সংগ্রহ, প্রয়োজনীয় নথিপত্র এবং বায়োমেট্রিক তালিকাভুক্তির মতো প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। শেনজেন ব্যবস্থার আওতায় ভিসার সিদ্ধান্ত, অনুমোদন এবং প্রত্যাখ্যান করা ফরাসি দূতাবাসের এখতিয়ারভুক্ত। নতুন ভিসা কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত খোলা থাকবে। আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন : https://visa.vfsglobal.com/bgd/en/fra. এমএম
ঢাকায় ভিসা কেন্দ্র চালু করল ফ্রান্স
বাংলাদেশের রাজধানী ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা প্রার্থী বাংলাদেশি আবেদনকারীদের উন্নত সেবা প্রদানের জন্য আবেদন কেন্দ্রটি চালু করা হয়।
বিক্ষোভ মোকাবিলায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, অশ্বারোহী ইউনিট, হেলিকপ্টার, ড্রোন, সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
ফ্রান্সে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা খাতের সংকট ও সরকারি সেবার মান নিয়ে চলমান বিক্ষোভের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শিক্ষার্থীদের দাবি ও উদ্বেগ সরাসরি শুনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ফরাসি সরকারের সঙ্গে শিক্ষার্থীদের প্রথম সরাসরি আলোচনা বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন
ফ্রান্সে নতুন করে বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। আগামী শনিবারের বিক্ষোভকে সামনে রেখে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। গত সপ্তাহান্তে সহিংসতা ও লুটপাট ঠেকাতে ব্যর্থতার কথাও স্বীকার করেছে সরকার।
ফ্রান্সে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
ফ্রান্সে প্রশিক্ষণের সময় ‘মিরাজ ২০০০ডি’ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানে থাকা নেভিগেটর নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে অভিযান চলছে।
















