সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়। তাতে বলা হয়, ইংরেজি ভাষায় পারদর্শী নার্সের কাজের দক্ষতা ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। তিন মাস শিক্ষানবিশকাল শেষে তিন বছরের ইনক্রিমেন্টসহ নবায়নযোগ্য চাকরি এটি। বিএসসি স্নাতক পাস পুরুষ নার্স ২০ জন, নারী ৩০ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ ১০ জন, নারী ৪০ জন। যাদের প্রত্যেকের বেতন হবে ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা। নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬ হাজার ৩৫০ টাকা দিতে হবে। এছাড়া গামকা থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং কুয়েতের ঢাকা দূতাবাস থেকে ভিসা স্ট্যাম্পিং ফিসহ আনুষঙ্গিক অন্যান্য ফি দিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের Basic Life Support (BLS) প্রশিক্ষণের বৈধ সনদ থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন লিংক: https://brms.boesl.gov.bd। লিংকে সব তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে work experience Gi av‡c upload personal-তে আবশ্যিকভাবে আপলোড করতে হবে। এই চাকরির জন্য আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট থেকে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে। এমএম
উচ্চ বেতনে বাংলাদেশি নার্সদের কুয়েতে চাকরির সুযোগ
উচ্চ বেতনে ১০০ জন বাংলাদেশি নার্সকে চাকরি দেবে পশ্চিম এশিয়ার দেশ কুয়েত। সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে।
কুয়েতসহ চার দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
ইরানে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা পরই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে পাল্টা হামলা শুরু করে ইরানের এলিট ফোর্স আইআরজিসি।
যুদ্ধের ধাক্কা কাটিয়ে কুয়েত-ঢাকা রুটে বিমান চলাচল শুরু
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে কুয়েত-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট।
কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের
যুক্তরাষ্ট্রের একের পর এক হামলার জবাবে এবার কুয়েতের আল-জাবের ও বাহরাইনের শেখ ঈসা মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানি সেনাবাহিনী।
ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না কুয়েত
ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে কুয়েত। দেশটির সরকার জানিয়েছে, ইরানে হামলা চালানোর উদ্দেশ্যে কুয়েতের ভূখণ্ড, আকাশসীমা কিংবা জলসীমা ব্যবহারের অনুমতি কাউকে দেওয়া হয়নি।
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, রাডার-ব্যবস্থা ধ্বংস, বিমানে আগুন
কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ইরানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার-ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আ
















