logo
Search

প্রবাস

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতিপ্রার্থী অধিকাংশ অভিবাসীকে গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করার সময় দেশ ছাড়তে হবে না। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) দপ্তর একথা জানিয়েছে।

এরআগে বলা হয়েছিল, স্থায়ী বসবাসের অনুমতিপ্রার্থী অভিবাসীদের গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করতে নিজ দেশে ফিরে যেতে হবে।

অভিবাসীদের গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করার সময় দেশে থাকার অনুমতি দেওয়ার দীর্ঘদিনের নীতি থাকা সত্ত্বেও, নির্দেশনায় বলা হয়েছিল যে, এখন থেকে ব্যতিক্রম ছাড়া অন্যদের অপেক্ষা করার সময় নিজ দেশে ফিরে যেতে হবে।

এমএম