আগামীকাল সোমবার ২৮ জুলাই। বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। এবারের প্রতিপাদ্য হচ্ছে “হেপাটাইটিস: থিংক এগেইন।"

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন। বাণীতে তিনি এই কর্মসূচির সাফল্য কামনা করে বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে হেপাটাইটিস ভাইরাসজনিত রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এ রোগ প্রতিরোধ, নিরাময় ও এ ভাইরাসের প্রকোপ কমিয়ে আনা সম্ভব।

বর্তমান সরকার দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশে গত পাঁচ বছরে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

এর ফলে জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে সামর্থ্য বৃদ্ধি পেয়েছে অনেক। এছাড়া স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বেড়েছে।

হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ ও নিরাময়ের জন্য জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি বেসরকারি অনেক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসুচি পালন করছে।

ঢাকা, ২৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই