চুয়াডাঙ্গা শহরের ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষুশিবিরে চিকিৎসাপ্রাপ্ত ‘চোখ হারানো’ ২০ জনকে এক কোটি করে মোট ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দেয়ার জন্য নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ সুপ্রিমকোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত এ রিট করেন।

জানা গেছে, জেলা শহর চুয়াডাঙ্গার ‘ইমপ্যাক্ট মাসুদুল হক হাসপাতালে’ ৪ থেকে ৬ মার্চ ৬০ জনের চোখের ছানি অপারেশন করা হয়। অপারেশনে ব্যাকটেরিয়াযুক্ত ওষুধ ব্যবহার করায় ২০ জন রোগীকে চোখ হারাতে হয়েছে।

এ ঘটনায় জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে একটি ও স্বাস্থ্য অধিদফতরের ‘ন্যাশনাল আই কেয়ারের’ পক্ষ থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বর্তমানে হাসপাতালটির চক্ষু চিকিৎসাসংক্রান্ত সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে হাসপাতালের লাইসেন্স বাতিল হতে পারে।

এএস