জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালসহ জেলা, উপজেলা হাসপাতালে এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আগামী ১৫ আগস্ট সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট চার ঘণ্টা এ সেবা প্রদান করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে বৃহস্পতিবার এ আদেশ জারী করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আদেশে ওইদিন সরকারি ছুটি থাকলেও সব ধরনের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দরিদ্র ও দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদানের জন্য চিকিৎসকদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
গ্রাম পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও হেলথ কেয়ার প্রোভাইডারদের উপস্থিত থেকে সাধারণ মানুষকে সেবা দেয়ারও আদেশ দেয়া হয়েছে।
এআর





