আগামীকাল ১ডিসেম্বর সোমবার বিশ্ব এইডস দিবস। এ দিবস পালন উপলক্ষ্যে বিএসএমএমইউ’র ন্ড গাইনী বিভাগের উদ্যোগে পদযাত্রার আয়োজন করেছে। পদযাত্রাটি সকাল সাড়ে ৮টায় বিএসএমএমইউ’র চত্ত্বর থেকে শুরু হয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করবে।
আর এ পদযাত্রায় নেতৃত্ব দেবেন বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর, অধ্যাপক প্রাণ গোপাল দত্ত , প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, পরিচালক হাসপাতাল, ব্রিগে: জেনা: মো: আব্দুল মজিদ ভূঁইয়া সহ অন্যান্য অধ্যাপক, বিভাগীয় প্রধান, ডাক্তারবৃন্দ, সেবিকাবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্ধ।
আজ রোববার বিএসএমএমইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বে শিশু মৃত্যুর অন্যতম প্রতিরোধযোগ্য একটি কারণ হচ্ছে এইচআইভি সংক্রমণ। এই সংক্রমণ গর্ভকালীণ, প্রসবকালীণ এবং মাতৃদুগ্ধ পান করার মাধ্যমে হয়ে থাকে। মা হতে শিশুর এই সংক্রমণ প্রতিরোধযোগ্য।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশে সরকারী পর্যায়ে প্রথম বারের মতো গত বছর ১৬ মে থেকে এইচআইভি আক্রান্ত গর্ভবতী মায়েদের সেবা প্রদানে গাইনী বিভাগের মাধ্যমে বিএসএমএম বিশ্ববিদ্যালয় শুরু হয়।
এই সেবামূলক কার্যক্রমটি জাতীয় এইডস এবং এসটিডি প্রোগ্রাম ও ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
তবে ২০১৩ইং সালের আগ পর্যন্ত সরকারী স্বাস্থ্য সেবা কেন্দ্রে এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য যথাযথ সেবার ব্যবস্থা ছিল না বলেও উল্লেখ করা হয়।
একে/এসএইচ





