সম্প্রতি স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে আবারও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে।
শনিবার দেশটির খুদি নামক স্থান থেকে ২৫ কি.মি. পূর্বে ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কি.মি. গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়-ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।
প্রসঙ্গত, গত শনিবারের ৭.৯ মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্পে এ যাবত ৬ হাজারের অধিক মানুষ নিহত হয়েছে। ওই দিনের পর আরো কয়েক দফায় মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে।
কেএইচ





