স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক প্রস্তাব উত্থাপিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) মার্কিন কংগ্রেসে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ‘কোমেমর্যাইটিং দ্য ফিফটিয়েথ অ্যানিভার্সারি অব বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করা হয়।

জানা গেছে, ডেমোক্র্যাট ও বাংলাদেশি অধ্যূষিত নিউইয়র্কের ফোরটিনথ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত কংগ্রেসউইমেন আলেক্সান্দ্রা ওকাসিও কর্তেজ প্রস্তাবটি উত্থাপন করেছেন। প্রস্তাবটি পাসের জন্য ইতোমধ্যে তা প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশকে অভিনন্দন জানাতে এই প্রস্তাব উত্থাপনে কর্তেজকে সহায়তা করেন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান গ্রেগরি মিকস, মিশিগানের কংগ্রেস উইমেন রাশিদা তালিব ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান জিমি গোমেজ।

প্রস্তাবে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭০ সালের সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরও পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকদের পূর্ব পাকিস্তানের কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানিয়ে সামরিক শাসন জারি, ১৯৭১ সালের ২৬ মার্চ পূর্ব পাকিস্তান থেকে শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, ৯ মাস যুদ্ধের পর ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সামরিক বাহিনীর আত্মসমর্পন, ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডির ভাষণে বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের ভালোবাসার কথা এবং মুক্তিযুদ্ধের সময়ে বাঙালিদের ব্যাপকভিত্তিক বাস্তুচ্যুতির কথা স্মরণ করে ২০১৭ সালের আগস্টে সাত লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।

নিউইর্য়ক থেকে নির্বাচিত ডেমোক্রেট কংগ্রেসওমেন এলেক্সজান্ড্রিয়া ওকাসিয়ো-কর্টেজ গত ১৬ মার্চ প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছেন।

এটি প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। এই কমিটির চেয়ারম্যানসহ তিনজন ডেমোক্রেট প্রতিনিধি প্রস্তাবটি কো-স্পন্সর করেছেন।

এমবি