অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষদের জন্য সহায়তা দ্রুততর করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদে আনা হচ্ছে নতুন বিল। এ বিলে সরকারকে গাজা উপত্যকায় আরো দ্রুত সহায়তা পাঠানোর ব্যবস্থা করতে বলা হবে।

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির ডেপুটি চেয়ারম্যান ইসমাইল কাওসারি জানিয়েছেন, আগামী সপ্তাহে সংসদের স্পিকার বোর্ডের কাছে সহায়তা দ্রুত করার জন্য বিল পেশ করা হবে। এ বোর্ডই সরকারকে গাজা ও পশ্চিম তীরে সহায়তা পাঠানোর অনুমতি দেবে।

ইসমাইল কাওসারি জানান, এ বিল অনুমোদিত হলে খাদ্য এবং ওষুধের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেয়া হবে।

ইরানের এ সংসদ সদস্য বলেন, ইহুদিবাদী ইসরাইলকে নতুন করে সহায়তা দেয়ার জন্য মার্কিন কংগ্রেস বিল পাস করার জবাবে ইরান এ উদ্যোগ নিচ্ছে।

ঢাকা, ৩ আগস্ট (টাইমনিউজবিডি.কম) //জেডআই