ভারতের কলকাতার এক নারী বলেছেন, ধর্ষিতা হওয়ার কারণে তাকে একটি রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হচ্ছে না। রোববার তিনি এই অভিযোগ করেন।

২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ২ সন্তানের এই জননীকে বন্দুকের নলের মুখে চলন্ত গাড়িতে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

যাহোকভুক্তভোগী এই নারী বলেন, দক্ষিণ কলকাতার কালিঘাট এলাকার জিনজার নামের একটি রেস্টুরেন্ট, যেখানে মদও পরিবেশিত হয়; সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি।

৪০ বছর বয়সী এই নারীর অভিযোগ, "কর্তৃপক্ষ বলেছে তারা আমাকে ঢুকতে দিবে না। কারণ, আমি হলাম পার্কস্ট্রিটে ধর্ষণের শিকার এক নারী। তারা বলছে, আমাকে ঢুকতে না দেওয়ার ব্যাপারে তাদের কাছে নির্দেশনা আছে। যদি আমি ধর্ষিতা হই তবে সেটা কি আমার ভুল ছিল? কেন আমি স্বাভাবিক জীবন-যাপন করার চেষ্টা করতে পারব না।"

তবে নারীটির অভিযোগ অস্বীকার করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। তারা বলছে নারীটি "ঝামেলাপূর্ণ"।

কর্তৃপক্ষের ভাষায়, "ধর্ষিতা হওয়ার কারণে তাকে বাঁধা দেওয়া হয়নি। বরং সে আগে সমস্যা সৃষ্টি করেছিল। নারীটি মাতাল অবস্থায় ঝামেলা সৃষ্টি করেছে- এমন ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এ কারণে তাকে (রেস্টুরেন্টে) ঢুকতে বাঁধা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০১২ সালের ধর্ষণের ঘটনাটিকে 'সাজানো' বলে আখ্যায়িত করেছিলেন। মমতার এ বক্তব্য বিতর্কের সৃষ্টি করেছিল। সূত্র: এনডিটিভি।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই