ভারতের উত্তর প্রদেশে ২০০৫ সালে শ্রমজীবী এক্সপ্রেস ট্রেনে বোমা হামলায় জড়িত থাকার দায়ে ওবায়দুর রহমান নামে এক বাংলাদেশীকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

জৈনপুর আদালতের অতিরিক্ত সেশন জজ বুদ্ধিরাম যাদব মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। খবর হিন্দুস্থান টাইমসের।

২০০৫ সালের ২৮ জুলাই হারপালগঞ্জ স্টেশনের কাছে শ্রমজীবী এক্সপ্রেসের একটি কামরায় বোমা হামলায় ১২ যাত্রী মারা যান এবং ৬০ জন আহত হন।

এর আগে এ মামলার প্রধান আসামি অপর বাংলাদেশী মোহাম্মদ আলমগীরকেও মৃত্যুদণ্ড দেয় আদালত।

এমবি