এর আগে, ইউক্রেনের মারিউপোলের আজভস্টালে আটকে পড়া ৩৬ মেরিন ব্রিগেডের এই কমান্ডার গত সপ্তাহে বাঁচার আকুতি ও সাহায্যের আবেদন জানিয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছিলেন।
ভোলইয়ানা জানিয়েছেন, আজভস্টালে ৬০০ মানুষ আহত অবস্থায় পড়ে আছেন। তারা কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না।
তিনি আরও জানিয়েছেন, নারী, শিশু ও শারীরিকভাবে অক্ষম অনেক বেসামরিক মানুষ আটকে আছেন। তাদের খাবার ও পানি শেষ হয়ে আসছে। তাদের যেন দ্রুত উদ্ধার করার ব্যবস্থা করা হয়। তিনি আহ্বান জানান আটকে পড়াদের যেন ডানকির্ক স্টাইলে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের মারিউপোল শহরটি নিয়ন্ত্রনে নিয়েছে রুশ বাহিনী।
এমআই





