পূর্ব জেরুজালেম থেকে ২২ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। ইসরাইলী পুলিশের অভিযোগ, বিক্ষোভ চলাকালে ইসরায়েলি পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও পেট্রোল বোমা ছুড়েছে আটককৃতরা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে ১৩ সংখ্যালঘুও রয়েছে। গত সপ্তাহে ইহুদি বসতিতে অথবা নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর বোমা হামলায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ইসরায়েলি সীমান্তে ফিলিস্তিনি কিশোর মোহাম্মদ সিনোক্রতকে (১৬) গুলি করে দেশটির পুলিশ। ওই ঘটনায় মারাত্মক আহত সিনোক্রত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই