চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে ভূমিধসে ৩২ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
স্থানীয় সরকার জানায়, গুইঝু প্রদেশের বিজি শহরের উপকণ্ঠে সোমবারের ভূমিধসের ঘটনায় মাটির নিচ থেকে কমপক্ষে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে সাতজন আহত হয়েছেন।
তারা আরো জানায়, সেখানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার কর্মীরা ভূমিধসে ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করছে।
পিপল ডেইলির টুইটার অ্যাকাউন্টে দেয়া ভিডিও ফুটেজে পাহাড় ধসের দৃশ্য দেখা যায়। জাতীয় কর্তৃপক্ষ বিজি শহরের জন্য চতুর্থ স্তরের সতর্কতা জারি করেছে।
উল্লেখ্য, প্রচণ্ড বর্ষণের পর বিশেষকরে চীনের প্রত্যন্ত ও পাবর্ত্য অঞ্চলে প্রায় ভূমিধসের ঘটনা ঘটে থাকে। গত জুন ও আগস্টে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে বড় ধরনের ভূমিধসে ৩০ জনের বেশি নিহত ও বহুসংখ্যক লোক নিখোঁজ হন।
এএইচ





