প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিবেদন প্রকাশ প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার নীতির অংশ। বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্প্রতি ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা সবাই এই দেশের সন্তান।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান মানবজীবনকে কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত কোনও সংখ্যা হিসেবে দেখে না। বরং প্রতিটি নিহত ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ জীবন হিসেবে বিবেচনা করে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট কার্যালয়ের প্রকাশিত তালিকায় নিহতদের মধ্যে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন। তবে এখনও ১৩১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পরিচয় নির্ধারণের কাজ চলমান রয়েছে।
এমএম