রাশিয়া-ইউক্রেন সীমান্তে আকাশ সীমায় বড় পরিসরে সামরিক মহড়া চালানোর ঘোঘণা দিয়েছে রাশিয়া।
মনে করা হচ্ছে, রাশিয়া তার সামরিক শক্তি প্রদর্শণের জন্য সাম্প্রতিক পদক্ষেপটি নিয়েছে। এছাড়া, এই পদক্ষেপের ফলে সম্ভবত অঞ্চলটিতে উত্তেজনা আরো বাড়তে পারে।
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মধ্য এবং পশ্চিমে অবস্থিত সামরিক জেলাগুলোতে চলা এই মহড়ায় ১০০টি যুদ্ধবিমান অংশগ্রহণ করবে। বার্তা সংস্থা ইন্টারফেক্স'কে এসব তথ্য জানিয়েছেন রাশিয়ান বিমানবাহিনীর একজন মুখপাত্র।
সামরিক মহড়ায় অংশগ্রহণকারী ফাইটার জেট, সুপারসনিক ইন্টারসেপ্টর জেট, হেলিকপ্টারগুলো নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল নিক্ষেপ এবং বিভিন্ন রণকৌশল চর্চা করবে।
বিমানবাহিনীর মুখপাত্র আইগর ক্লিমভ বার্তা সংস্থা এএফপি'কে বলেন, সামরিক মহড়াটি "একটি গতানুগতিক ঘটনা"। তিনি বলেন, ইউক্রেনের পশ্চিম অঞ্চলে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী এবং সরকারি বাহিনীর মধ্যে যে সংঘাত চলছে, সেটার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





