উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত ক্যাং চোলকে ৪৮ ঘণ্টার মধ্যে মালয়েশিয়া ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে বেফাঁস মন্তব্য করায় তাকে বহিষ্কার করে মালয়েশিয়া।
শনিবার জারি করা ওই বহিষ্কার আদেশে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে মালয়েশিয়া ত্যাগ করতে বলা হয়েছে।
ন্যাম হত্যাকাণ্ড নিয়ে মালয়েশিয়ার তদন্ত বিশ্বাসযোগ্য নয় এবং এটা উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে রাষ্ট্রদূতের মন্তব্যের পর তাকে বহিষ্কারের ওই আদেশ জারি করা হয়।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান এক বিবৃতিতে বলেন, 'আমরা তার (ক্যাং চোল) মানহানিকর বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে বলেছিলাম। কিন্তু তিনি তা না করায় শেষ পর্যন্ত বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সরকার।'
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে রহস্যজনকভাবে নিহত হন কিম জং ন্যাম। মালয়েশীয় পুলিশের ধারণা, ফ্লাইটের জন্য অপেক্ষাকালে তাকে বিষয় প্রয়োগে হত্যা করা হয়।
এ ঘটনার জন্য উত্তর কোরিয়ার কুয়ালালামপুর দূতাবাসের একজন সিনিয়র কূটনীতিকসহ দেশটি সাত ব্যক্তি এবং ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের একজন করে নারী জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।
মাহমুদ





