পশ্চিম আফ্রিকার দেশ গায়ানায় নৌকাডুবে প্রাণহানি ৯ এবং নিখোঁজ ৩০ জন। তবে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় ফোরকারিয়া জেলায় নৌকাডুবির এ ঘটনা ঘটে। খনিজ সম্পদবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র।
জানা যায়, গায়ানার উপকূলে নৌকাডুবি একটি নিয়মিত ঘটনা। ২০১২ সালের জুলাইয়ে নৌকাডুবির এক ঘটনায় ২০ জনের প্রাণহানি ঘটে। একই বছরের আগস্টে অপর এক ঘটনায় মারা যান আরো ৩০ জন।
একে





