২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল চলাকালে ২ লাখ ৫০ হাজার কপি কোরআন শরীফ বিতরণ করবে কুয়েতের ওয়াকফ মন্ত্রণালয়। পবিত্র কোরআন শরীফের এই কপিগুলো বিভিন্ন ভাষায় অনুদিত। কুয়েতের একটি দৈনিক পত্রিকা এমন তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, ওয়াকফ মন্ত্রণালয়ের অধীনে কোরআন বোর্ডের উদ্যোগে ব্রাজিলের বিভিন্ন হোটেল, স্টেডিয়াম এবং গণজমায়েত স্থলে কোরআন শরীফের কপিগুলো বিতরণ করা হবে। পাঠকদের সুবিধার্থে এগুলো স্পেনিশ, পর্তুগিজ, ইংরেজি এবং ফ্রেন্স ভাষায় অনুদিত। বিশ্বকাপ ফুটবল শুরু হবে ১২ জুন এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত। মোট ৩২ দেশের ফুটবলারদের সাথে ব্রাজিলে আসবে ঐসব দেশের ফুটবলপ্রেমীরা। ৩২ দেশের মধ্যে ৬টি বৃহৎ মুসলিম রাষ্ট্র আল-জেরিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট, নাইজেরিয়া, ইরান এবং বসনিয়া-হারজেগোভিনাও রয়েছে। এছাড়া মুসলিম ভ্রমণকারীদের জন্য 'সালাম ব্রাজিল' নামে বিশেষ গাইডবুক ছাপানো হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে কোন কোন জায়গায় হালাল রেস্টুরেন্ট এবং অন্যান্য বৈধ কর্যক্রমের সুযোগ রয়েছে, সে বিষয়ে দিক নির্দেশনা থাকবে গাইডবুকে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন। [b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
বিশ্বকাপ ফুটবলে ২ লাখ ৫০ হাজার কোরআনের কপি বিতরণ!
২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল চলাকালে ২ লাখ ৫০ হাজার কপি কোরআন শরীফ বিতরণ করবে কুয়েতের ওয়াকফ মন্ত্রণালয়। পবিত্র কোরআন শরীফেরে এই কপিগুলো বিভিন্ন ভাষায় অনুদিত। কুয়েতের একটি দৈনিক পত্রিকা
মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশের কিশোর ফুটবল দল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললেন রোমেরো
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা ষড়যন্ত্রতত্ত্ব। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। স্পেনকে যোগ্য চ্যাম্পিয়ন হিসেবে মেনে নেওয়ার পাশাপাশি ফাইনালে চোট নিয়েও খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই ডিফেন্ডার।
সূচি ঘোষণা বাংলাদেশ-নেপালে হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৭ আসর। ১৬টি দলের অংশগ্রহণে মোট ৪১টি ম্যাচের এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের মেয়েরা উদ্বোধনী দিনেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি
২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ হবে বৃহস্পতিবার, ১ অক্টোবর। কেপটাউনে এই অনুষ্ঠান করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে এই আয়োজন হচ্ছে। একই দিনে ম্যাচের টিকিটও ছাড়া হবে।
তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঘটনায় তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি। দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন প্রকাশ করে তিন সদস্যের কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকার কারণেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়নি।
















