রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প 'মিথ্যাভাবে' নিজেকে জয়ী ঘোষণা করার পর দেশটির তেলের বাজারে অস্থিরতা লক্ষ্য করা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পরপরই তেলের দাম ৩ শতাংশ বেড়ে যায়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ। চলছে গণনা। এখন অপেক্ষা শুধু ফলাফল ঘোষণার। ইতোমধ্যে বেশিরভাগ অঙ্গরাজ্যে সম্ভাব্য বিজয়ী কে হচ্ছেন সে ধারণা পাওয়া যাচ্ছে। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এ পর্যন্ত ২৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে এগিয়ে রয়েছেন।

শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ বড় ব্যবধানেই এগিয়ে ছিলেন বাইডেন। তবে সময়ের সঙ্গে সেই দূরত্ব কমিয়ে এনেছেন রিপাবলিকান প্রার্থী। বর্তমানে তার ঝুড়িতে রয়েছে ২১৩টি ইলেকটোরাল ভোট। আর এরি মধ্যে রিপাবলিকান প্রার্থী নাল্ড ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা দিযেছেন।

ট্রাম্প পুনরায় নির্বাচিত হয়েছেন মানে হচ্ছে ইরানের ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকছে। সৌদি নেতৃত্বাধীন ওপেক জোটও উৎপাদন বৃদ্ধি করছে না। অপরদিকে জো বাইডেনের জয় তার পরিবেশবাদী নীতির কারণে তেলের বাজারের ওপর প্রভাব ফেলতো।

একইসঙ্গে ইরান ইস্যুতে তিনি অনেক বেশি সহজ হতেন। ফলে ইরানের তেল রপ্তানি করার সুযোগ খুলে যাওয়ার সুযোগ থাকতো। ট্রাম্পের ঘোষণার পর টেক্সাসে তেলের দাম ব্যারেল প্রতি ১.০৩ ডলার বৃদ্ধি পায়।

এটি মূল দামের ২.৬৬ শতাংশ বেশি। এদিকে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তিনি সব ভোট গণনার পূর্বে আশা ছাড়ছেন না বলে জানিয়েছেন।

এএস