ইরাকের সুন্নি বিদ্রোহীরা সাদ্দাম হোসেনের পুরাতন রাসায়নিক কারখানাগুলোর একটি দখল করে নিয়েছে।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে মুখপাত্র জেন সাকি বলেন, "আমরা জানতে পেরেছি যে, আইএসআইএল আল-মুথানা কমপ্লেক্স দখল করেছে।"
ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড লেভ্যান্ট (আইএসআইএল) যোদ্ধারা সেখানে থাকা রাসায়নিক অস্ত্রগুলো ব্যবহার করতে পারবে কি না তা তিনি ভাবতে পারছেন না। কেননা সেখানে থাকা উপকরণগুলো অনেক পুরাতন এবং ব্যবহার অনুপযোগী।
সিআইএর দেয়া তথ্য অনুযায়ী বাগদাদের ৭২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ওই রাসায়নিক কারখানা থেকে সারিনসহ মাস্টার্ড গ্যাস ও অন্যান্য নার্ভ এজেন্ট উৎপাদন করা হতো। সাদ্দাম হোসেন ক্ষমতায় আসার পরপরই ১৯৮০ সালের গোড়ার দিকে এটি চালু করা হয়।
সাকি বলেন, "যে কোন সামরিক স্থাপনা আইএস আইএল দখল করে নেয়ার ব্যাপারে আমরা অনেক উদ্বিগ্ন।" সূত্র: বিএসএস
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





