ইরাকে কর্মরত আরো দুই হাজার ২০০ ভারতীয় নাগরিক দেশে ফেরার অপেক্ষায়। ইতোমধ্যেই প্রায় ৬০০ জন টিকিটও কেটে ফেলেছেন। আর বাকি এক হাজার ৬০০ জন টিকিটসহ অন্যান্য বিষয় সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। খবর দ্য হিন্দুর।
এজন্য আটকে পড়া সবাই ভারত সরকারের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন জানিয়েছেন, যাদের দেশে ফিরতে আর্থিকসহ অন্যান্য সমস্যা হবে, তাদের জন্য প্রয়োজনীয় সব কিছু করবে সরকার।
উল্লেখ্য, ইরাকে চলমান ভয়াবহ পরিস্থিতির মুখে সেখানে কর্মরত ৪৬ জন ভারতীয় নার্স গত শনিবার দেশে ফিরেছেন। রোববার ফিরেছেন আরো ২শ’ জন। এছাড়া সোমবার ফিরতে পারেন আরো ১১৭ জন। কোন ভারতীয় নাগরিক যাতে সমস্যায় না পড়ে এজন্য ইরাকের কয়েকটি শহরে কাজ করছে ভারতীয় বিশেষ টিম। সূত্র: দি হিন্দু
ঢাকা, ০৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ