সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদেশি মদদপুষ্ট এক হাজার চারশ'র বেশি আহত সন্ত্রাসী ইহুদিবাদী ইসরাইলে চিকিৎসা নিয়েছে।

ওয়াশিংটন ইনস্টিটিউটের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন ইসরাইলি বিশ্লেষক এহুদ ইয়ারি। তিনি বলেন, ইসরাইল সরকার সিরিয়ার বিদ্রোহীদেরকে এ চিকিৎসা সেবা দিয়েছে।

ওয়াশিংটন ইনস্টিটিউটের রিপোর্টে আরো বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহীদেরকে ইসরাইল রকেট চালিত গ্রেনেসহ বিভিন্ন ধরনের অস্ত্র দিয়েছে।

ইয়ারি জানান, সিরিয়ায় লড়াই করছে এমন কয়েকটি গ্রুপের সঙ্গে ইসরাইলি সেনাবাহিনীর যোগাযোগ রয়েছে এবং তারা ইসরাইলের সেনা কর্মকর্তাদের সঙ্গে উপকূলীয় শহর তিবারিয়াসে কয়েক দফা বৈঠক করেছে।

ইআর