নিয়ম লঙ্ঘনের দায়ে মালয়েশিয়ার প্রথম ইসলামী বিমান সংস্থা রায়ান এয়ারের উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল বিভাগ (ডিসিএ) বলেছেন, তারা এয়ারলাইনটির সনদ বাতিল করেছে। কারণ, এ এয়ারলাইনে নিরাপত্তা অডিট ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে।
গত ডিসেম্বরে চালু হয় রায়ান এয়ার। শুরু থেকেই তারা হালাল খাদ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। জানানো হয় কোন এলকোহল সরবরাহ দেয়া হবে না।
ক্রুরা মার্জিত পোশাক পরিধান করবেন। রায়ান এয়ারের আছে দুটি বোয়িং ৭৩৭-৪০০। প্রতিটি বিমান ১৮০ জন যাত্রী, আটজন পাইলট ও ৫০ জন ক্রু বহন করতে পারে।
সোমবার ডিসিএ বলেছে, বাণিজ্যিক এয়ারলাইন হিসেবে আর কর্মকাণ্ড- চালাতে পারবে না রায়ান এয়ার। ফ্লাইট সংক্রান্ত নিয়মকানুন অনুসরণ করতে এ বিমান সংস্থাটিতে এর আগে তিন মাস কর্মকাণ্ড- পরিচালনা স্থগিত করা হয়েছিল।
পরে এর অপারেশন পরিচালনা নিয়ে একটি নিরাপত্তা অডিট হয়। মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল বিষয়ক কমিশন এক বিবৃতিতে বলেছে, রায়ান এয়ারলাইন এয়ার সার্ভিস লাইসেন্সের শর্ত লঙ্ঘন করেছে।
বাণিজ্যিক এয়ারলাইন হিসেবে কর্মকাণ্ড- অব্যাহত রাখার ক্ষেত্রে বাণিজ্যিক ও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। রায়ান এয়ারলাইনটি লঙ্কাবি দ্বীপভিত্তিক। এটি রাজধানী কুয়ালালামপুর ও উত্তরাঞ্চলীয় শহর কোতা বাহরুর মধ্যে চলাচল করতো।
এসএম





