সম্পদ আত্মসাতের অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লির মহানগর ম্যাজিস্ট্রেট গোমতি মানুচা এই আদেশ দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সমনে আগামী ৭ আগস্টের মধ্যে তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে। সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ন্যাশনাল হেরাল্ড নামের একটি পত্রিকার সম্পদ আত্মসাতের চেষ্টা সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
প্রসঙ্গত, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ১৯৩৮ সালে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি প্রকাশ করেন। কিন্তু ২০০৮ সালে এটিকে বন্ধ করে দেওয়া হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





