সাইবেরিয়ার একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু ও তিন জন নিখোঁজ হয়েছে। সোমবার রাশিয়ার তদন্ত কর্মকর্তারা বলেছেন, গ্যাস বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
তদন্তকারী কমিটি এক বিবৃতিতে জানায়, ‘অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু ও সাত জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আহত তিনজনের ভাগ্যে কি ঘটেছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।’
এএফপি’র খবরে বলা হয়, রোববার গ্যাস বিস্ফোরণে ক্রায়াসনোয়ার্স্ক এলাকার আচিনস্ক তেল শোধনাগারে অগ্নিকান্ড ঘটে।
রাশিয়ার বৃহৎ তেল কোম্পানি রোসনেফ্ত শোধনাগারটির মালিক। সূত্র: বিএসএস
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





