মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফা ভোট গ্রহণ মঙ্গলবার শুরু হয়েছে। সাবেক সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল-সিসি নির্বাচনে সহজেই জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের মাঠে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বামপন্থী রাজনীতিক হামদিন সাবাহি। মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে গত বছর ক্ষমতাচ্যুত করেছিলেন আব্দুল ফাত্তাহ আল-সিসি। ভোট গ্রহণ উপলক্ষ্যে মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়। এ বিষয়ে স্থানীয় একটি টিভি চ্যানেলকে প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব বলেন, মিশরের সকল ভোটার যাতে ভোট দিতে পারে সে জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘন্টা পর বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। সূত্র: বিবিসি, ওয়ার্ল্ডবুলেটিন।[b] ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]