ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আসন্ন বৈঠককে সামনে রেখে তেহরান ও মস্কো শলা-পরামর্শ করেছে। ইরানের আইন এবং আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের মধ্যে মস্কোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকার সঙ্গে আগামী ১৭ মার্চ ভিয়েনায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অনুষ্ঠেয় এ বৈঠকের বিষয়ে পাঁচ ঘণ্টাব্যাপী আলোচনা করেছেন আরাকচি এবং রিয়াবকভ।
বৈঠক শেষে আরাকচি বলেন, পরমাণু আলোচনা ধীরে ধীরে গতিশীল হয়ে উঠছে এবং এ নিয়ে গভীর শলা-পরামর্শও জরুরি হয়ে পড়েছে। তিনি আরো বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে সব সময়ই আলোচনা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।
রিয়াবকভের সঙ্গে যে সব বিষয়ে আলোচনা করেছেন তাও তুলে ধরেন আরাকচি। তিনি জানান, বৈঠকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা, আরাক ভারি পানির পরমাণু চুল্লি নিয়ে কোনো কোনো পক্ষের উদ্বেগের প্রশমন এবং শান্তিপূর্ণ ক্ষেত্রে পরমাণু সহযোগিতার বিষয়গুলো ঠাঁই পেয়েছে।
তিনি বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আসন্ন বৈঠকের আগে ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়া ও চীনের সঙ্গে গভীর আলোচনার জন্য এ সফরের আয়োজন করা হয়েছে। রিয়াবকভের সঙ্গে দিনভর আলোচনার পর গতকালই চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্য রওনা দেন আব্বাস আরাকচি। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আসন্ন পরমাণু আলোচনা নিয়ে ইরান-রাশিয়া বৈঠক
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আসন্ন বৈঠককে সামনে রেখে তেহরান ও মস্কো শলা-পরামর্শ করেছে। ইরানের আইন এবং আন্তর্জাতিক বিষয়ক উপ-
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
চাকরির প্রলোভনে রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
















