সিরিয়ায় সব রাজনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে জোর করে ক্ষমতা থেকে নামানো হবে বলে ঘোষণা দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের।

তিনি আরোও বলেন, ‘প্রেসিডেন্ট বাশার দুর্বল হয়ে পড়েছেন এবং তিনি শেষ হয়ে গেছেন।’

জার্মানির মিউনিখ শহর থেকে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আদেল আল-জুবায়ের জানান, সৌদি আরব সিরিয়ায় স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে। তবে তা শুধু মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবেই করা হবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘বাশার আল-আসাদ ক্ষমতা ছাড়বেন তাতে কোনো সন্দেহ নেই। হয় তিনি রাজনৈতিক প্রক্রিয়ায় ক্ষমতা ছাড়বেন না হয় তাকে ক্ষমতা থেকে জোর করে সরানো হবে।’

‘রাজনৈতিক প্রক্রিয়া যাতে ভালোভাবে কাজ করে সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব কিন্তু তা যদি কাজ না করে তাহলে জোর করে নামানো হবে।’

তিনি বলেন, সিরিয়া সরকার ও তার মিত্রদের একগুঁয়েমির কারণে এ ব্যবস্থা নেয়া হবে।

এআই