নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমতা নিয়ে যে কোনো ধরনের আলোচনায় ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

হিলারি ক্লিনটনকে পরাজিত করে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।

এর আগে নির্বাচনী প্রচারণায় হিলারির প্রতি সমর্থন জানিয়েছিলেন ওবামা। হিলারির সঙ্গে বিভিন্ন প্রচারণায়ও দেখা গেছে তাকে। বিভিন্ন সময় তিনি ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য বলে উল্লেখ করেছেন।

তবে মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর ওবামা নতুন প্রেসিডেন্টকে গ্রহণ করার জন্য মার্কিনিদের প্রতি আহ্বান জানান।


এমএনজে