পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে কাশ্মিরের জনগণের স্বাধীনতা সংগ্রাম ও আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য তার দেশ রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে।
বৃহস্পতিবার কাশ্মির দিবস উপলক্ষে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের আইনসভায় দেয়া ভাষণে এ প্রতিশ্রুতি দেন নওয়াজ।
প্রধানমন্ত্রী বলেছেন, একটি ন্যায্য প্রস্তাব এ দ্বন্দের অবসান ঘটিয়ে এ অঞ্চলে শান্তি প্রতিষ্টা করতে পারে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজ নিজ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।
নওয়াজ শরীফ বলেছেন, "শৈশব কাল থেকে মুক্ত কাশ্মির ও দখল হওয়া কাশ্মিরের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমি বিশ্বাস করি প্রত্যেক পাকিস্তানির এটার সঙ্গে একই রকম সম্পর্ক আছে। এ সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।"
তিনি আরো বলেছেন, "কাশ্মিরিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আমি আজ এখানে এসেছি। পাকিস্তান ও কাশ্মির একই সত্ত্বা। বিশ্বের কোনো শক্তি এটাকে পৃথক করতে পারে না।" সূত্র: ডন
জেডআই





