১৮ বছর বয়সী পাকিস্তানি স্কুলশিক্ষিকা মারিয়া আব্বাসিকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারে এলাকার চার বখাটে।

পুলিশ সূত্রে জানা যায় তাকে প্রথমে মারধর করা হয় তার পরেও যখন রাজি না হয় তখন সারা গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় হত্যাকারীরা।

তার পরিবার আরো জানায় ঘটনার দিন শুধু আব্বাসী ছাড়া বাকী সবাই একটি জানাযা পড়ার উদ্দেশ্যে পাশের শহরে যায়। জানাযার মাঝামাঝিতে তখন একটা ফোন আসে যেখানে সতর্ক করে দেওয়া হয় সে

আগুনে পুড়ে যাচ্ছে। তখন ঐই পরিস্থিতিতে তারা মনে করল হয়ত কোন ছোটখাট দুর্ঘটনা বা পাইপ ফেটে গিয়ে সমস্যা হল।

যখন তারা রাতে বাসায় ফিরে তারা মারিয়াকে ৮৫ ভাগ দগ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে।
চিকিত্সার জন্য ৪৫ কিলোমিটার দূরে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে রাস্তাতে মারা যায় মারিয়া.
দ্রুত পদক্ষেপ নেওয়ার কারনে পুলিশ ৪ জন আসামীর ভেতর ৩ জনকে ধরতে সক্ষম হয়।

জেড