রাশিয়ার বিরুদ্ধে সিরিয়ায় গুচ্ছবোমা ব্যবহারের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
সংস্থাটির দাবি আসাদবিরোধীদের ওপর হয় রাশিয়া তার যুদ্ধবিমান থেকে গুচ্ছবোমা নিক্ষেপ করছে নতুবা এগুলো ব্যবহারের জন্য আসাদকে সরবরাহ করছে দেশটি।
সোমবার বার্তা সংস্থা আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচের এক কর্মকর্তা।
হিউম্যান রাইটসের মধ্যপ্রাচ্য অঞ্চলের উপপরিচালক নাদিম হোউরি জানান, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর কাফর হালাব গ্রামের যে ছবি তারা পেয়েছে, তাতে গুচ্ছবোমা হামলার প্রমাণ রয়েছে।
তিনি বলেন, এটা যন্ত্রণাদায়ক যে, সিরিয়ায ভিন্ন ধরনের গুচ্ছবোমা ব্যবহার করা হচ্ছে। রাশিয়া অথবা সিরিয়া কারোই ক্লাস্টারবোমা ব্যবহার উচিৎ নয় এবং দুটি রাষ্ট্রেরই দ্রুত এ বোমা নিষিদ্ধকরণে আন্তর্জাতিক জোটে যোগ দেওয়া উচিৎ।
কেএইচ





