'ইরান পারমাণবিক চুক্তি' সম্ভবত বাতিলের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে শুক্রবার এ খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, যদি তিনি (ট্রাম্প) চুক্তির সঙ্গে না মেলাতে পারেন, তবে কংগ্রেস ইরানের ওপর ফের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে। আগামী ১৫ অক্টোবর নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেনে ট্রাম্প। গতবছর চুক্তির বিরোধিতায় ট্রাম্পের ক্যাম্পেইনের একটি বড় অংশ ছিল।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের খাবারের আগে স্ত্রী মেলানিয়া, সেনাবাহিনীর নেতাদের সঙ্গে বৈঠক করতে দেখা যায় ট্রাম্পকে। সেখানে ট্রাম্পকে ঘিরে অনেক মানুষকে থাকতে দেখা যায়।
এ সময় সেনাবাহিনীর নেতাদের আলোকচিত্রীর জন্য পোজ দেওয়ার বিষয়টিকে ট্রাম্প বলেছেন, এটি ছিল ঝড়ের আগে নিরবতা।তখন সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করলেন কিসের ঝড়ের কথা ইঙ্গিত করলেন- পরক্ষণে ট্রাম্প বলেন, তিনি শুধু বলবেন, আপনারা তা খুঁজে বের করবেন।
এর আগে ট্রাম্প প্রতিরক্ষা কর্মকর্তাদের কাছে বড় মাত্রার অনেক গতি সম্পন্ন বিকল্প যন্ত্র সরবরাহের প্রত্যাশা ব্যক্ত করেন।
উত্তরা কোরিয়াকে ইঙ্গিত করেই ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে নিউইয়র্ক টাইমস বলছে, যাদের ব্রিফ করা হয়েছে, তারা বলছেন ইরান ইস্যুতে ট্রাম্প ওরকম মন্তব্য করেছেন।
এমএ





