চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশে একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৮ নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১১ জন।

গুয়াংডং প্রদেশের ফশান শহরে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ বরাত দিয়ে জানায় জিনহুয়া নিউজ এজেন্সি।

গতকাল বুধবার রাত ৮:৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে ৮ জন নিহত হয় কিন্তু ৩ জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানায় ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায় নি।

জেড