ভারতের মোট জনসংখ্যার ২০% হল মুসলিম। আনুপাতিক হারে এমপি নির্বাচিত হলে প্রায় ১১০ আসনে মুসলিম এমপি নির্বাচিত হওয়ার কথা। ২০১৪ সনের লোকসভা নির্বাচনে মাত্র ২০ জন মুসলিম এমপি নির্বাচিত হয়েছেন। সর্বাধিক সংখ্যক মুসলিম এমপি নির্বাচিত হয়েছে পশ্চিমবঙ্গ হতে; ৭ জন। তাছাড়া বিহার রাজ্যে ৪ জন, কাশ্মীর হতে ৩ জন এবং আসাম ও কেরালা হতে দুজন করে মুসলিম এমপি নির্বাচিত হয়েছেন। লাক্ষাদ্বীপের একমাত্র এমপি একজন মুসলিম; তার নাম মুহাম্মদ ফায়জাল। লোকসভায় (২০১৪) নির্বাচিত মুসলিম এমপিরা হলেন আসাদুদ্দিন ওয়াইসি, (অন্ধ্র প্রদেশ), সিরাজুদ্দিন আজমল,(আসাম), বদরুদ্দিন আজমল,(আসাম), তাসলিম উদ্দিন (বিহার), চৌধৃরী মাহবুব আলী কায়সার (বিহার), মুহাম্মদ আসরারুল হক (বিহার), মেহবুবা মুফতি (কাশ্মির), মুজাফফর হোসেন বেগ (কাশ্মির), তারিক হামিদ কারা (কাশ্মির), ই. আহমেদ (কেরালা),ই.টি. মুহাম্মদ বাসের (কেরালা),মোহাম্মদ ফাইজাল(লাক্ষাদ্বীপ),আফরিন আলী(পশ্চিমবঙ্গ),ইদ্রিস আলী(পশ্চিমবঙ্গ), আবু হাশেম খান চৌধুরী, (পশ্চিমবঙ্গ), মৌসাম নুর (পশ্চিমবঙ্গ), বদরুদ্দুজা খান (পশ্চিমবঙ্গ), মোহাম্মদ সালিম(পশ্চিমবঙ্গ) ও সুলতান আহমেদ,(পশ্চিমবঙ্গ)।