আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন বয়কট করবে মিশরের ইসলামি দলগুলো। তারা এ নির্বাচনকে হাস্যকর নাটক বলেও অভিহিত করেছে।
মিশরের প্রধান রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনের নেতৃত্বাধীন ন্যাশনাল এলায়েন্স গতকাল এক বিবৃতিতে এ নির্বাচনকে প্রহসন উল্লেখ বলেছে, সামরিক জান্তাকে ক্ষমতায় বাসানোর জন্য এ হাস্যকর আয়োজন করা হচ্ছে।
অ্যালায়েন্স আরো বলেছে, সামরিক অভ্যুত্থান সমর্থনকারী পশ্চিমাদের পরিকল্পনায় নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হচ্ছে তাকে কখনো স্বীকৃতি দেয়া হবে না।
ইসলামি দলগুলোর জোট তার বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসীরা ফিলিস্তিনি ভূখণ্ডে যে অপরাধ করেছে তার চেয়েও বেশি অপরাধ করেছে এই সেনা অভ্যুত্থানের নেতারা।
এর আগে, গত জানুয়ারিতে অনুষ্ঠিত গণভোটও বয়কট করেছিল মিশরের এ জোট। প্রেসিডেন্ট নির্বাচনের বিরোধিতা করে এবং সামরিক ক্যু’র খলনায়ক জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির প্রার্থীতার প্রতিবাদে ন্যাশনাল এলায়েন্স গত শনিবার বিক্ষোভ করেছে।
আগামী ২৬ ও ২৭ মে মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী জেনারেল সিসি ব্যাপকভাবে ভোটে অংশ নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এ নির্বাচনে সিসির বিরুদ্ধে একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বামপন্থী নেতা হামদিন সাবাহি। সূত্র: মিডল ইস্ট মনিটর
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]